টঙ্গীর সাতাইশে চলাচলের রাস্তা না রেখে বহুতল বাড়ির নির্মাণ!
মোঃ রায়হান মিয়া মৃধা
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার
গাজীপুর টঙ্গীর সাতাইশ তিলারগাতী রোড এলাকায় আব্দুল মালেক নামের এক ব্যক্তি প্রতিবেশীর চলাচলের রাস্তার জায়গা নাছেড়ে প্লান বহির্ভূত বহুতল বাড়ির নির্মাণ করেছেন। বাড়িটি হচ্ছে হাজী মোঃ আব্দুল মালেক ভিলা এবং ঠিকানা ৫৮/১তিলারগাতী রোড।#
সাতাইশ/ টঙ্গী/ গাজীপুর।
এ ব্যাপারে আব্দুল মালেকের প্রতিবেশী মোহাম্মদ আব্দুল হক সাহেব বলেন, আমি রাস্তা চলাচলের জন্য আমার জমি থেকে প্রায় ৬ ফুট জমি ছেড়ে দিয়েছি। অথচ আব্দুল মালেক ভুয়া প্লান দেখিয়ে রাস্তার জন্য এক ইঞ্চি জায়গা নাছেড়ে আমার ছয় ফুট রাস্তা থেকে আরও এক হাত বাড়িয়ে সে বাড়ি নির্মাণ করেছে। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বিভিন্নভাবে আমাকে হত্যা এবং মিথ্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে।
তাই আমি গাসিক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম সাহেব কে একটি লিখিত অভিযোগ করি এবং তিনি তা গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১ ) এস. এম সোহরাব হোসেনকে প্রেরণ করেন। এরপর এস এম সোহরাব হোসেন সাহেব সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা তিলারগাতী রোড আব্দুল মালেক এর বাড়ির কাগজপত্র দেখতে পাঠান, কাগজপত্রে ঝামেলা থাকায় আব্দুল মালেক কে সিটি কর্পোরেশনে ডাকা হয়, আব্দুল মালেক তার ভুয়া বাড়ির প্ল্যান নিয়ে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন কে দেন, নিবার্হী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন কাগজটি যাচাই-বাছাই করে দেখেন আব্দুল মালেক এর বাড়ির প্লান এর কাগজটি সম্পূর্ণ ভুয়া এবং সাথে সাথে তিনি সেই কাগজটি জব্দ করেন।
এবং আগামী রবিবারে এই ব্যাপার নিয়ে বসবেন বলেছেন।
এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন এর সাথে অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা চালানো হয় কিন্তু তার মুঠোফোনটি সংযোগ বিচ্ছিন্ন ছিল।
