শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

গলাচিপায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রমিকার অনশন

আবু নাঈম নোমানঃ

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার

গলাচিপা উপজেলার চর কপালভেড়া বিয়ের দাবিতে প্রেমিক ইউসুফ (২২) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৮)।

বৃহস্পতিবার (৬জুলাই) বিকাল থেকে উপজেলার চর কাজল ইউনিয়নের কপালভেড়া বাজার এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় স্কুলে পড়ার সময় তাদের পরিচয় হয়। মাঝে মধ্যে কথা হতে হতে এক সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে শুক্রবার(৭জুলাই) সকালে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক ইউসুফের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে প্রেমিকা সাহেব আলী পাঠানের ছেলে প্রেমিক ইউসুফের বাড়িতে একই ইউনিয়নের এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছে। এর আগেও এক বার একই দাবিতে ছেলের বাড়িতে গিয়ে ওঠে মেয়েটি। 

প্রেমিকা বলেন, গত দুই বছর আগে থেকেই ইউসুফের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে  এবং দীর্ঘদিন বিয়ার আশ্বাসে আমার সাথে শারিরীক সম্পর্ক করে। গতকাল শুক্রবার ইউসুফ ফোন করে আমাকে বাড়ি আসতে বলে। আমি চলে আসি এবং ইউসুফকে বাড়িতে পাই।
তার বাবা মা আমাকে আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে তার ছেলে ইউসুফকে অন্যত্র বিয়ে করাতে নিয়ে যায়, এমন খবর পেয়ে আজকে আবার চলে আসছি।

প্রেমিকা আরো বলেন, স্থানীয় একটি মহল টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে।  তেমনই যদি হয় তবে আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাবোনা, 
প্রয়োজনে না খেয়ে মরে যাবো। এখান থেকে লাশ হয়ে বের হবো। প্রিমিকা আরো বলেন, ইউসুফকে বিশ্বাস করে আমার ইজ্জত তার কাছে দিয়েছি বিষয়টি এলাকার সবাই জানে। ইউসুফ যদি আমাকে বিয়ে না করে আমার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকবেনা।

আজ শনিবার (৮ জুলাই) গলাচিপা থানার পুলিশ সদস্যদের উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফয়সালায় বসেন। ছেলেপক্ষ তিন দিনের সময় নেন এবং স্থানীয় ব্যক্তিবর্গ ন্যায্য বিচারের আশ্বাস দেন।


এ বিষয়ে জানতে গলাচিপা থানার ওসি মনিরুজ্জামান এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।