শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আবুল হোসেন বাবুল,

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক জাকারিয়া (২২) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত আরোহী এক যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এলাকাবাসী জানান, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ বলিরাম গ্রামের শাহ আলমের পুত্র জাকারিয়া এবং তার ফুপাতো ভাই একই মোটরসাইকেলে দ্রুত গতিতে বাড়ি থেকে জেলা শহরের দিকে আসার পথে কুড়িগ্রাম-তিস্তা সড়কের ছোট পুলের পাড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশের পিলারের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।


কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং আহত যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।


সদর থানার অফিসার ইনচার্জ মো: মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।