ভূঞাপুরে বন্যার্তদের মাঝে আইজিপি’র ত্রাণ বিতরণ
মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
টাঙ্গাইলের ভূঞাপুরে আইজিপি বেনজীর আহমেদ এর পক্ষ থেকে পানিবন্দি অসহায়-হতদরিদ্র ২’শ ৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মীর মনির, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ জনাব মো. রাশিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এতে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১টি শাড়ী, ১টি লুঙ্গি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১লিটার তেল ও ১টি সাবান।
