শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

টঙ্গীতে বেতন ভাতার দাবিতে শ্রমিক আন্দোলন: নিয়ন্ত্রনে রয়েছে পুলিশ

রায়হান মৃধা রবিন:

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকার বেলাটেক্স লিমিটেড এর শ্রমিকরা শ্রমিক ছাটাই, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনে নামে। এসময় ঢাকা ময়মনসিংহ সড়ক আবোরধ করে আন্দোলনরত শ্রমিকেরা। যার ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

আজ সকালে সাড়ে ৮টার দিকে এই আন্দোলন শুরু হয়। আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে আসতে বললে শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হয়ে পুলিশকে লক্ষ করে ইট পাক্টেল ছোড়ে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেলও নিক্ষেপ করা হয়। এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি এস আলম সহ বেশ কিছু পুলিশ সদস্য আহত হন।