আব্দুল্লাহ আল মামুন মন্ডল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত
আরিফ চৌধুরীঃ
প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
কাথোরা মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আগামী দিনের সম্ভাব্য মেয়র পদে মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
গত ২৩/০৭/২০২০ইং তারিখে সভাপতি পদের অনুমোদন ক্রমে ও আদেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার মোঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, কাথোরা মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন ৩৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মনির হোসেন। গত ২৮/০৫/২০২০ইং তারিখে ৩৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মনির হোসেন মৃত্যুবরণ করায় উক্ত ম্যানেজিং কমিটির সভাপতি পদটি শূণ্য হওয়ায় পাশ্ববর্তী ওয়ার্ড (৩৫ নং ওয়ার্ড) কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ড কে উক্ত মাদ্রাসার সভাপতি পদে নিযুক্ত করা হয়। কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দরা ও সামাজের গুনীজনরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
