শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

জি এম পির বৃক্ষরোপন কর্মসূচী পালন

গাজীপুর ব্যুরো

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার

“গাছ লাগাই, জীবন বাঁচাই” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় গাছের চারা লাগিয়ে এই কর্মসূচী উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন। 

সোমবার টঙ্গী পূর্ব থানা প্রাঙ্গনে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচী  উদ্বোধন করেন তিনি। 

এসময় তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জলবায়ু পরিবর্তনের বীরুপ প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে গাছ লাগোনোর এই কর্মসূচী শুরু করা হয়েছে । পর্যায়ক্রমে গাজীপুর মেট্রোপলিটন এলাকার সকল থানা ও বিভিন্ন এলাকায়  এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ক্রাইম) মো. শাহাদত হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার থোয়াই অংপ্রুমারমা সহ  আরও অনেকেই।