টঙ্গীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি পালন
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ১০:২৪ এএম, ২০ জুলাই ২০২০ সোমবার
"গাছ লাগাই জীবন বাঁচাই" রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিলিমা আক্তার লিলি গাছ রোপণ করেছেন।
আজ রবিবার (১৯ জুলাই) গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তিনি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।
নিলিমা আক্তার লিলি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে আওয়ামী লীগ। ৭১ বছর পরেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে সদা প্রস্তুত রয়েছি।
কর্মসূচিতে তার সাথে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিক, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, যুগ্ন- সাধারণ সম্পাদক মেহেদি হাসান শিশির, ৫০ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি শিরিন আক্তার শিলা, রুপা আক্তার ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
