শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৯ জুলাই ২০২০ রোববার

কুমিল্লায় গাঁজা পরিবহনকালে ১২ কেজি গাঁজা ও ২ বোতল হুইস্কি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে দশটায় কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন রেলষ্টেশন এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।


এসময় চটের বস্তায় করে গাঁজা পরিবহন করার সময় ১২ কেজি গাঁজা ও ২ বোতল হুইস্কি সহ কুমিল্লার বুড়িচং থানার বাড়েল্লা গ্রামের মোঃ রুছু মিয়ার ছেলে আবুল খায়েরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।


একই দিন রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অননুমোদিত ব্র্যান্ডের নামে ডিস্টিল ওয়াটার, ব্যাটারির পানি এবং খাবার পানি উৎপাদনের দায়ে মেসার্স চৌধুরী মার্কেটিং এর মালিক আব্দুল মান্নান চৌধুরীকে ২ লাখ টাকা এবং ডিস্ট্রিবিউটর মহিউদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করে কারখানাটি সীলগালা করে দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।