প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে শিমুলবাগ ইউনিয়নের বানবাসী মানুষ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৯:১২ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।
শনিবার (১৮ জুলাই)এম এ মান্নান এম.পি পরিকল্পনা মন্ত্রী নির্দেশে প্রতিটি ইউনিয়নে এই উপহার পৌঁছেদেন তিনি।ত্রান বিতরণের সময় সার্বিক সহায়তা করেন শিমুলবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ত্রান বিতরনে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন,পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব জনাব হাসনাত হোসেন, শিমুলবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহাদাত হোসেন,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
