গাজীপুরে ছিনতাইকারী দলের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী দলের দুই সক্রিয় সদস্য কে আটক করেছে র্যাব ১।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ১ জানায়, গােপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতি এবং একটি চাকুসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করা হয়। র্যাব ১ আরও জানায়, আটকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মােটরসাইকেল আরােহীদের মারধর ও অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল। আটকৃতরা হলাে- গাজীপুরের বাসন থানা এলাকার তারেক হােসেন রিফাত (২৩) এবং সিরাজুল ইসলাম শিপন (৩৩)।
