শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

টঙ্গী পশ্চিম থানার উদ্যোগে শতভাগ মাস্ক পড়া ক্যাম্পেইন চালু

স্টাফ রিপোর্টার(গাজীপুর ব্যুরো)

প্রকাশিত : ১০:১১ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার

সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পশ্চিম থানার  উদ্যোগে  জনসচেতনতায় শতভাগ  মাস্ক পড়া ক্যাম্পেইন  কর্মসূচি পালন করা হয়।

আসুন সবাই মাস্ক পরি, করোনা ভাইরাস প্রতিরোধ করি,  এই স্লোগানকে সামনে রেখে  টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমদাদুল  হক এর নেতৃত্বে মঙ্গলবার  বিকেল ৫;৩০ ঘটিকায় জনসচেতনতায় শতভাগ  মাস্ক পরা ক্যাম্পেইন  কর্মসূচি পালিত হয়।

এ  ব্যাপারে টঙ্গী পশ্চিম  থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান"শতভাগ মাস্ক পরা ক্যাম্পেইন" কার্যক্রম মাননীয় পুলিশ কমিশনার মহোদয় গাজীপুর মেট্রোপলিটন এলাকায় বেশ কিছু দিন পূর্বেই উদ্বোধন করেছিলেন। এরই ধারাবাহিকতায় টঙ্গী পশ্চিম থানার আয়োজনে টঙ্গীর চেরাগ আলী তে জনসচেতনতায়  জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ  কর্মসূচি  পালন করি।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ ডিসি ক্রাইম দক্ষিণ বিভাগ ,জনাব শাহাদাত হোসেন এডিসি ক্রাইম দক্ষিণ বিভাগ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর।  জনাব এমদাদুল হক অফিসার ইনচার্জ টঙ্গী পশ্চিম থানা, এস আই মোঃ সুমন মিয়া, এস আই আশিকুল হক রুনাল্ড,  টঙ্গী পশ্চিম থানা।