ঠাকুরগাঁওয়ে ২ পুলিশ সদস্য সহ ৬ জন করোনা পজিটিভ
ঠাকুরগাঁও প্রতিনিধি :
প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় দুই পুলিশ সদস্য সহ আরও ৬ জনের করোনা পজিটিভ এসেছে । এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬২ হলো। এদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ১৯০ জন।
সোমবার ( ১৩ ই জুলাই ) সন্ধ্যায় ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গত ২৪ ঘন্টায় জেলায় ৬ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলায় ২ ও পীরগঞ্জ উপজেলায় ২ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১ ও হরিপুর উপজেলায় ১ জন। জেলায় এখন পর্যন্ত সদরে ৯৯ জন ,বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৭ জন,হরিপুর উপজেলায় ৩৯ জন, পীরগঞ্জ উপজেলায় ৩৬ জন , রাণীশংকৈল উপজেলায় ৩১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তিনি তিনি আরও বলেন জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। তিনি সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান।
