শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

কুড়িগ্রামে করোনা পরিস্থিতি ও বন্যা মোকাবেলায় মতবিনিময়সভা অনুষ্ঠিত

আবুল হোসেন বাবুল, কুড়িগ্রাম:

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

কুড়িগ্রামে কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি এবং বন্যা মোকাবেলায় সার্বিক প্রস্ততি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব এনডিসি জিয়াউল হাসান।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়কত ডা: আবু মো: জাকির উল ইসলাম, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা দীলিপ কুমার সাহা প্রমুখ। মতবিনিময় সভায় জেলার সরকারি অফিসের সকল কর্মকর্তা ও মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।