টঙ্গীর হীমার দিঘিরপাড় এলাকায় স্ত্রীর হাতে স্বামী খুন
হুমায়ুন কবির বাপ্পিঃ
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
গাজীপুরের টঙ্গীর হীমার দিঘীরপাড় এলাকায় পরকীয়ার জের ধরে স্ত্রী বিউটি আক্তার (৪০) এর হাতে স্বামী সাইফুল ইসলাম (৫০) খুন হয়েছে। সকালে হিমার দিঘী এলাকায় মো. কুদ্দুস সাহেবের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল রংপুর জেলার, গঙ্গারচর থানার, চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে।
পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহাম্মেদ মেডিকেল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি আক্তার(৪০) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত স্ত্রীর পরোকিয়ার বিষয় জানতে পারে সাইফুল ইসলাম প্রায় প্রতিদিনি এই নিয়ে অশান্তি হতো তাদের মাঝে ঘটনার দিন সকালেও এই দম্পতির মাঝে ঝগড়া হয়, ঝগড়ার এক পর্যায় স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে স্বামীর গলায় ছুড়ি চালিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার(ওসি) আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলে ঘটনার পর পরি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।
