শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মৃত ১.আহত ৪

আবুল হোসেন বাবুল, কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার

কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় মঙ্গলবার সকালে কাভার্ট ভ্যান ও ব্যাটারী চালিত অকোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালক শাহ আলম (৪০) নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪জন। আহতদের মুমূর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আয়শা বেগম (৫০), পুত্র আতিকুর রহমান বুলেট (৩০), পুত্রবধূ নাসিমা রহমান লিলি (২৭) এবং নাতনী দুপুর (৪)। সবাই একই পরিবারের সদস্য। তারা সকলে ট্রেনযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রহনা দিয়েছিলেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কাঠাঁলবাড়ী থেকে কুড়িগ্রাম শহরমুখি একটি ব্যাটারী চালিত অকোরিক্সাকে রংপুরগামী পত্রিকাবাহী একটি কাভার্ট ভ্যান মুখোমুখি ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।