টঙ্গীতে মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ
আরিফ চৌধুরী :
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৮ জুন ২০২০ রোববার
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজ (শনিবার) টঙ্গীর আউচপাড়া এলাকায় টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মো. আক্তার সরকারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মো. বিল্লাল হোসেন মোল্লা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মো. আক্তার সরকার বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল ভাইয়ের নির্দেশনায় মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান আল্লাহতা'লা যেনো সব সময় তাকে হেফাজতে রাখেন সেই কামনা করি।
