শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

কুমিল্লায় করোনা আক্রান্ত প্রায় তিন হাজার, অন্য জেলায়ও বাড়ছে

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার

 

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৬৯৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ৫০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

নিম্নে দেশের প্রত্যেক বিভাগের করোনা পরিস্থিতি তুলে ধরা হলো-

ঢাকা বিভাগ

ঢাকা জেলায় দুই হাজার ৮৫৬ জন, গাজীপুরে তিন হাজার ২৭০ জন, কিশোরগঞ্জে এক হাজার ৮৩ জন, মাদারীপুরে ৬০৮ জন, মানিকগঞ্জে ৫১০ জন, নারায়ণগঞ্জে চার হাজার ৯২৫, মুন্সীগঞ্জে এক হাজার ৯৪৪ জন, নরসিংদীতে এক হাজার ২৮০ জন, রাজবাড়ীতে ২৪৩ জন, ফরিদপুরে এক হাজার ৪৭৯ জন, টাঙ্গাইলে ৪৭৬ জন, শরীয়তপুরে ৪১৩ জন, গোপালগঞ্জে ৫২১ জন।

চট্টগ্রাম বিভাগ

চট্টগামে সাত হাজার ৪৬৬ জন, কক্সবাজারে দুই হাজার ৩৫০ জন, কুমিল্লায় দুই হাজার ৯৯৪ জন, ব্রাক্ষণবাড়িয়ায় ৭৩৩ জন, খাগড়াছড়িতে ১৮৮ জন, লক্ষ্মীপুরে ৭৫৮ জন, বান্দরবানে ২৬৬ জন, রাঙামাটিতে ২২৩ জন, নোয়াখালীতে এক হাজার ৯৭১ জন, ফেনীতে ৭৮৬ জন, চাঁদপুরে ৭৫১ জন আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগ

সিলেট বিভাগের সিলেট জেলায় এক হাজার ৯৪৪ জন, মৌলভীবাজারে ২৬৫ জন, হবিগঞ্জ জেলায় ২৭৬ জন ও সুনামগঞ্জে ৭৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের রংপুর জেলায় ৮৩৫ জন, গাইবান্ধা জেলায় ২৩৬ জন, নীলফামারী জেলায় ২৯৮ জন, কুড়িগ্রামে ১২০ জন, লালমনিরহাটে ৭৬ জন, পঞ্চগড়ে ১২৬ জন, ঠাকুরগাঁওয়ে ১৯৬ জন ও দিনাজপুরে ৫৫৫ জন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের খুলনা জেলায় এক হাজার ৫৫১ জন, যশোরে ৫১৪ জন, নড়াইলে ১৫৩ জন, মাগুরায় ৯৭ জন, ঝিনাইদহে ১৬৫ জন, বাগেরহাটে ১৬৬ জন, মেহেরপুরে ৫৯ জন, সাতক্ষীরায় ১৫৯ জন, কুষ্টিয়ায় ৫৩৫ জন, চুয়াডাঙ্গা জেলায় ২০৫ জন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় এক হাজার ৬১৩ জন, জামালপুর জেলায় ৫০৩ জন, নেত্রকোনায় ৪০১ জন ও শেরপুর জেলায় ২৩৫ জন আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের বরগুনা জেলায় ১৭৯ জন, ঝালকাঠিতে ১৬৬ জন, বরিশাল জেলায় এক হাজার ২৭৫ জন, ভোলায় ২৩৬ জন, পিরোজপুরে ১৫৫ জন ও পটুয়াখালীতে ৩১৬ জন রোগী আক্রান্ত হয়েছে।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৪১১ জন, নাটোরে ১৫৫ জন, জয়পুরহাটে ২৫৭ জন, বগুড়ায় দুই হাজার ৬০২ জন, পাবনায় ৪১৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৯৪ জন, সিরাজগঞ্জে ৩৩২ জন ও নওগাঁয় ৩২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।