উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
নওগাঁর রাণীনগর উপজেলায় রেললাইনের পাত ভেঙ্গে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন উপজেলার গোনা ইউনিয়নের এলাকা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এরপর থেকে সান্তাহার জংশন ও আত্রাই রেলস্টেশনসহ বিভিন্ন স্টেশনে ট্রেন থেমে রয়েছে।
সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, ‘রৌদ্রের তাপ ও বিকেলে কয়েকটি ট্রেন চলাচল করায় রেল লাইনের পাত গরম হয়ে ভেঙ্গে গেছে। মেরামত করতে সান্তাহার জংশন থেকে রেলের ইঞ্জিনিয়ার বিভাগের লোকজন কাজ শুরু করেছেন। ঘন্টা দেড়েকের মধ্যে রেললাইনের কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।
