শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

জহুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আমিনুল ইসলাম শান্ত

প্রকাশিত : ১১:৪১ এএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (১৯ অক্টোবর) রাত ৩টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৬টি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, এ মার্কেটে প্রচুর কাপড়ের দোকান, টেইলার্স রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।