শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

পিয়াসী-ড্রাগন বারে সব কিছুই বৈধ!

তরুণ কণ্ঠ ডেস্কঃ

প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ক্যাসিনো কিংবা অবৈধ জুয়ার আসর বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মগবাজারের পিয়াসী বার ও রাজধানীর ইস্কাটন রোডের গোল্ডেন ড্রাগন বারেও অভিযান চালিয়েছে পুলিশ। তবে ফু-ওয়াং ক্লাবের মতো এইখানেই মেলেনি কিছু।

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, পিয়াসী বারে অবৈধ কোনো জুয়ার আসর বা ক্যাসিনো নেই। এদের বারের অনুমোদন আছে এবং এখানে যারা আসেন তারাও বৈধ গ্রাহক। কেউ কেউ চিকিৎসকের ব্যবস্থাপত্র সঙ্গেও এখানে এসেছেন। এজন্য কোনো আইনি ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

অভিযান শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি পশ্চিম) অতিরিক্ত উপ কমিমনার (এডিসি) হাবিবুন্নবী আনিসুর রশিদ বলেন, আমাদের তথ্য ছিল এটি একটি বার। এখানে অনৈতিক কোনো কিছু হয় কি না- সেটা দেখতে এ অভিযান পরিচালনা করা হয়। আমরা এদের লাইসেন্স দেখেছি , তাদের কাগজপত্র সব ঠিক আছে।

​​​​​​