শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

ইয়াবাসহ হাতিরঝিল আওয়ামী লীগ সভাপতির ছেলে গ্রেফতার

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

রাজধানীর হাতিরঝিল থানা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। হাতিরঝিল থানা এ তথ্য নিশ্চিত করেছেন।


হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ বলেন, আওয়ামী লীগের ২২ নম্বর ওয়ার্ড সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য ছিল । এসব অভিযোগের ভিত্তিতে রোববার রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা ব্যবসার বিষয়ে তাকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।