একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
আবুল কালাম খান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য ইতিহাস। নিঃসন্দেহে একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং জুলাই বিপ্লব সব কিছুরই মূল উৎপত্তি হয়েছে একুশের অবিনাশী চেতনা থেকে। একুশের চেতনা আমাদের নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গর্ববোধ ছড়িয়ে দিবে। গাজীপুরের কালীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নব নির্বাচিত সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।
শনিবার ২১ ফেব্রæয়ারী প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নব নির্বাচিত সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসহ আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক প্রমূখ।
এসময় উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান ও সদস্য সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
