চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি।
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর ছোট চর কাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে আরিফ মুন্সির দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপ-পরিদর্শক (এসআই) কামাল ও এসআই ফয়সাল। এসময় তাদের সঙ্গে পুলিশ সদস্য রিপন ও মনির উপস্থিত ছিলেন। অভিযানে ঘটনাস্থল থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশের উপ-পরিদর্শক কামাল জানান, স্থানীয় লোকজনের তথ্য অনুযায়ী আরিফ মুন্সি ওই গাছগুলো চাষ করেছেন। এটা যেহেতু কারো হাতে নাতে পাওয়া যায়নি তাই কাকে আসামি বানাবো ।
অভিযুক্ত আরিফ মুন্সি উত্তর ছোট চর কাজল গ্রামের মোসলেম মুন্সির ছেলে।
আরিফ মুন্সি দাবি করেন, "আমি শখ করে কয়েকটা গাঁজা গাছ লাগিয়েছব, তবে আমাকে এলাকাবাসী ও আমার ভাইরা বলায় গতকাল কয়েকটা ফেলে6 দিয়েছি, এখন দুইটা আছে। এই দুইটাও ফেলে দেব।”
স্থানীয়দের দাবি, তারা এর আগে গাছ থেকে গাঁজা সংগ্রহ করে শুকাতেও দেখেছেন।
বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে এ ধরনের গাছ চাষের ঘটনায় এলাকাবাসীর মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
