এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের নির্ধারিত সময়সীমা পেছাতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার স্বার্থেই এই সময় বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মন্ত্রী জানান, এ বিষয়ে দ্রুতই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদিও আনুষ্ঠানিক চিঠি দেওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে প্রক্রিয়াটি আজ থেকেই শুরু হয়েছে।
দেশের রপ্তানি আয়ের সিংহভাগ (প্রায় ৮৫ শতাংশ) একটিমাত্র পণ্যের ওপর নির্ভরশীল হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি কাঠামো অত্যন্ত কেন্দ্রীভূত, যা দীর্ঘমেয়াদী অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতি থেকে উত্তরণে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং নতুন বাজার সম্প্রসারণে বেসরকারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো একটি বহুমুখী রপ্তানি খাত গড়ে তোলা।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক নীতি পরিবর্তনের ফলে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, সে বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মতো দেশগুলোর নীতিগত ভুল বা বড় ধরনের বৈদেশিক ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা সীমিত। গত কয়েক মাসে রপ্তানিতে যে মন্থর গতি দেখা গেছে, তা কাটিয়ে উঠতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিনিয়োগ ও কর্মসংস্থান: দেশে বিনিয়োগে স্থবিরতা নিয়ে মন্ত্রী বলেন, গত দুই-তিন বছর
