মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিচ্ছেন ৩৩ জন নেতা। তাদের মধ্যে এমপি হয়েই পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ১০ জন। বাকি ২২ জন হচ্ছেন প্রতিমন্ত্রী। এছাড়া নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবারের মতো মন্ত্রিসভায় এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

 

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হচ্ছেন যারা

  • বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুটি আসন থেকে জয় পেলেও তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। ঢাকা-১৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নিয়েছেন।
  • দিনাজপুর-৬ আসন থেকে প্রথমবার এমপি হয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
  • ফেনী-৩ আসন থেকে প্রথমবার এমপি হয়েছেন আব্দুল আওয়াল মিন্টু।
  • সিলেট-১ আসন থেকে খন্দকার আব্দুল মোকতাদির।
  • সিলেট-৪ আসন থেকে আরিফুল হক চৌধুরী।
  • মানিকগঞ্জ-৩ আসন থেকে আফরোজা খানম রিতা।
  • ঝিনাইদহ-১ আসন থেকে মো. আসাদুজ্জামান।
  • পার্বত্য রাঙ্গামাটি থেকে দীপেন দেওয়ান।
  • ফকির মাহবুব আনাম স্বপন।
  • শেখ রবিউল আলম।

 

প্রথমবার নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী যারা

  • জোনায়েদ সাকি
  • ইশরাক হোসেন
  • ফারজানা শারমিন পুতুল
  • শেখ ফরিদুল ইসলাম
  • নুরুল হক নুর
  • ইয়াসের খান চৌধুরী
  • এম ইকবাল হোসেইন
  • শামা ওবায়েদ ইসলাম
  • কায়সার কামাল
  • এম রশিদুজ্জামান মিল্লাত
  • অনিন্দ্য ইসলাম অমিত
  • শরিফুল আলম
  • সুলতান সালাউদ্দিন টুকু
  • ফরহাদ হোসেন আজাদ
  • ডা. এম এ মুহিত
  • আহমদ সোহেল মঞ্জুর
  • ববি হাজ্জাজ
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
  • হাবিবুর রশিদ
  • রাজিব আহসান
  • আব্দুল বারী
  • মীর শাহে আলম

 

বিএনপির সংসদীয় দলের সভায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

 

এই মন্ত্রিসভায় প্রথমবার নির্বাচিত হয়ে যোগ দেওয়া নেতাদের সংখ্যা উল্লেখযোগ্য। দলের নেতৃত্ব মনে করছে, নতুন মুখ ও অভিজ্ঞতার সমন্বয়ে এই মন্ত্রিসভা দেশকে নতুন গতি দেবে।