শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান। ছবি: সংগ্রহীত
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী-কে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে তিনি আল্লামা বাবুনগরীকে এই আমন্ত্রণ জানান।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকালেই নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, এরপর বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
