সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৪ ১৪৩২   ২৮ শা'বান ১৪৪৭

দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সন্ধ্যায়

দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সন্ধ্যায়

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করছেন দলের আমির ডা. শফিকুর রহমান। সভাটি সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

 

দলীয় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় পৌঁছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দলের উচ্চপদস্থ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম এবং জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের উপস্থিত থাকবেন।

 

সভায় দলীয় এমপিদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যদের কর্মপরিকল্পনা ও সমন্বয় নিয়ে আলোচনা করা হবে।