রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন

 

ঢাকা-৮ আসনের নির্বাচনের ফলাফল নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি নাসীরুদ্দীন পাটওয়ারী শপথ গ্রহণ স্থগিত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদনের কপি জমা দেন এনসিপির নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকার ১২টি কেন্দ্রের ভোট প্রক্রিয়া নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন,

‘বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো নানা অনিয়মে জড়িত ছিলেন।’

 

তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তারাও এসব অনিয়মে জড়িয়ে ছিলেন। ফলে কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

ঢাকা-৮ আসনের ভোট বিতর্কের পেছনে রাজনৈতিক ও ভোটিং ব্যবস্থার অনিয়মের অভিযোগ কাজ করছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ৫৭,০৯২ ভোট পেয়ে জয়ী হন। নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১,৩৯৬ ভোট। এই ব্যবধান নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস নিজেও প্রশ্ন তুলেছেন।