শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে (বান্দরবান সদর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী এস এম সুজাউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট। এই আসনে গণভোটে ‘না’ ভোটের সংখ্যা ছিল সর্বাধিক। মোট ৯০ হাজার ১৫৬ জন ভোটার ‘না’ ভোট দিয়েছেন, যেখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বান্দরবানের রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করে সাচিং প্রু জেরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। ১৮৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।