মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন

সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন

 

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিজেদের প্রার্থী না থাকায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দিচ্ছে দলটি।

 

জেলা কমিটির এক নেতা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বলেন,

“এ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নেই। তাই নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে আমরা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন জানিয়েছি। আমরা তার শাপলা কলি প্রতীকের পক্ষে স্বতস্ফূর্তভাবে কাজ করব।”

 

বৈঠকের পর থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারজিস আলমের পক্ষে প্রচারণা শুরু করেছেন।

 

ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির নেতা মঈন উদ্দিন লিখেছেন:

“আমাদের প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।”

 

এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন:

“জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ এর জন্য আল্লাহ কবুল ফরমান।”