বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৮:০১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি: সংগ্রহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট জটিলতায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন:
“জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টের কারণে আজ বিকেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
দ্রুত আরোগ্য লাভ দেশবাসীর কাছে রিজভীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন রুহুল কবীর রিজভী ।
