৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী নির্বাচনের সময় সাড়ে ৮১ ঘণ্টা সময়কালের জন্য কোনো ব্যক্তির নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে পাঠান।
নির্দেশনায় বলা হয়েছে,
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিরা, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
