সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৭ ১৪৩২   ২১ শা'বান ১৪৪৭

পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

বিচারপতি নাইমা হায়দার

বিচারপতি নাইমা হায়দার

 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগপত্র ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

 

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশে পদত্যাগপত্র জমা দেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

 

এর আগে একই বিভাগের বিচারপতি মামনুন রহমান গত ২ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ফলে অল্প সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় বিচারপতির পদত্যাগের ঘটনা ঘটল।

 

বিচারপতি নাইমা হায়দার ১৯৮৯ সালে জেলা আদালতে আইন পেশায় যুক্ত হন। পরবর্তীতে ১৯৮৯ ও ১৯৯৩ সালে যথাক্রমে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১১ সালের ৩০ জুন তাকে একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।