আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার
আজ ৯ ফেব্রুয়ারী সোমবার) বিশিষ্ট সাংবাদিক, দৈনিক যুগান্তর কুমিল্লা প্রতিনিধি, শিশু-কিশোর সংগঠক, অংকন ও প্রচ্ছদ শিল্পী, সমাজসেবক, শিক্ষানুরাগী প্রয়াত নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী।
এউপলক্ষে ময়নামতি সিন্দুরিয়াপাড়া গ্রামে কবর জিয়ারত, দোয়া এবং ময়নামতি সাহেবের বাজার আবিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও এতিমদের মাঝে খাবার বিতরনের ব্যবস্থা করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারী সংবাদ সংগ্রহে দাউদকান্দি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় পালকি সিনেমা হলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সহযোহী যুগান্তর স্বজন সমাবেশ সদস্য ফারুকসহ নিহত হয়েছিলেন।
