রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৬ ১৪৩২   ২০ শা'বান ১৪৪৭

তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক

ওয়াফিক শিপলু

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও গণসংযোগের অংশ হিসেবে নুনগোলা ইউনিয়নের দশটিকা গ্রামে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলমের সহধর্মিণী মীর লাবনী আকতার।

 

তিনি বলেন, বিএনপি জনগণের আশা-ভরসার দল। তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে চাই। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

তিনি আরও বলেন, নারীরা এখন রাজনীতিতে সচেতন ও সংগঠিত। ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত বলেন, আজ দেশ এক কঠিন সময় পার করছে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষের বিকল্প নেই। প্রতিটি পরিবারে গিয়ে ভোটের কথা পৌঁছে দিতে হবে।

 

এ সময় আরও বক্তব্য রাখেন তার সহধর্মিণী মীর ফারিয়া তাবাসসুম। তিনি বলেন, নারীরা শুধু ভোটার নয়, তারা আন্দোলনের শক্তি। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার সংগ্রামে নারীরা সামনে থেকে নেতৃত্ব দেবে। উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ, স্লোগান ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।