একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
শিল্প-বাণিজ্য ডেস্ক
প্রকাশিত : ১১:১৫ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এর আগের দিন (৬ ফেব্রুয়ারি) ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম
- ২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা
- ১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা
আগের দিনের দাম (৬ ফেব্রুয়ারি)
- ২২ ক্যারেট: ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা
- ১৮ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ২০২ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা
চলতি বছরে স্বর্ণের দামের পরিস্থিতি এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৬ বারের মতো স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ১৭ দফা বাড়ানো হয়েছে এবং ৯ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।
রুপার দাম অপরিবর্তিত স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে:
- ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৬ হাজার ৩৫৭ টাকা
- ২১ ক্যারেট: ৬ হাজার ৬৫ টাকা
- ১৮ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকা
- সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯০৭ টাকা
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১৭ দফা সমন্বয় হয়েছে, যার মধ্যে ১০ দফা বেড়েছে এবং ৭ দফা কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয় হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় তেজাবি স্বর্ণের মূল্যের পরিবর্তনের ভিত্তিতে এই সমন্বয় করা হয়েছে। বাজারে স্বর্ণের দামের এই ধারাবাহিক উত্থান-পতন সাধারণ ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।
