রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
আসন্ন রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম এ সিদ্ধান্তের কথা জানান।
নতুন সময়সূচি অনুযায়ী, অফিস শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বিকেল সাড়ে ৩টায়। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি রাখা হবে।
তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা তাদের নিজস্ব সুবিধা ও প্রয়োজন অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর রমজান মাস শুরু হতে পারে আগামী ২০ ফেব্রুয়ারি।
