বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ড. মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিব্যক্তি জানিয়েছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারী।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন: “তারুণ্যের প্রথম ভোট, ন‍্যায় ও ইনসাফের পক্ষে হোক।”

 

একই সময় নির্বাচন কমিশন (ইসি) সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা দলের পক্ষে অন্য কেউ নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে পারবে। তবে এর জন্য প্রার্থী, এজেন্ট বা দলের সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ অন্যান্য শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।

 

নির্বাচনী ব্যয়সীমার নিয়মে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো প্রচার-প্রচারণার ব্যয় নির্বাচনী ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করে রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসাররা ব্যবহার করা সামাজিক মাধ্যমের তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করবেন।

 

তফসিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত, ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে।

 

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন।