বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২১ ১৪৩২   ১৬ শা'বান ১৪৪৭

ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

 

 

ফেব্রুয়ারির প্রথম দু’দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে ১৬ কোটি ৩০ লাখ ডলার করে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “চলতি ফেব্রুয়ারির প্রথম ২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭ কোটি ৭০ লাখ ডলার।”

 

চলতি অর্থবছরের জুলাই থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯৭৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বছরের ব্যবধানে এটি ২২.৩০ শতাংশ বেড়েছে।

 

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশের ইতিহাসে এটি কোনো নির্দিষ্ট অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড হিসেবে ধরা হয়েছে।