মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২১ ১৪৩২   ১৫ শা'বান ১৪৪৭

১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি: সংগ্রহীত 

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুরনো কায়দায় বানচাল করার চেষ্টা করতে পারে একটি শক্তি।

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মধ্য বাড্ডায় নির্বাচনী প্রচারণা চলাকালীন তিনি বলেন, “১২ তারিখ একটি শক্তি নির্বাচনকে পুরনো কায়দায় বানচাল করার চেষ্টা করবে, ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করবে। কিন্তু প্রশাসন অ্যাকটিভ থাকলে তারা সফল হবে না।”

 

নাহিদ ইসলাম আরও জানান, তিনি নিজের ও দলের প্রচারণা পুরোপুরি জনগণের অর্থায়নে চালাচ্ছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এমএ কাইয়ুম দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচনে অংশগ্রহণের বৈধতা রাখেন না।