মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২১ ১৪৩২   ১৫ শা'বান ১৪৪৭

র‍্যাবের নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০২:০৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

 

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নাম হিসেবে সংস্থাটির নামকরণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

তিনি জানান, সভায় র‌্যাবের নাম ও পোশাক পরিবর্তনসংক্রান্ত একটি প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীকে নতুন কাঠামো ও পরিচয়ে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংস্থাটির নাম ও পোশাক নির্ধারণে বিভিন্ন স্তরের মতামত সংগ্রহ করা হচ্ছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে আরও আলোচনা হবে এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।