সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২০ ১৪৩২   ১৪ শা'বান ১৪৪৭

প্রতিদিন ৮–১০ কেজি কুঁচিয়া ধরে জীবিকা চালান জেলে সিং সং

শাহরিয়ার শ্রাবণ

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

আজগরা ইউনিয়নের নোয়াগাঁও এলাকার একটি জলাশয়ে কচুরিপানায় ভরা পানিতে নেমে কুঁচিয়া ধরতে দেখা গেছে জেলে সিং সংকে।সোমবার (২) ফেব্রুয়ারী দুপুর বেলায় হাঁটুসমান পানিতে নেমে হাতে কুঁচিয়া নিয়ে উঠে আসার সময় তার সঙ্গে কথা বলেন প্রতিবেদক।

এ সময় তাকে জিজ্ঞেস করা হলে জবাবে সিং সং বলেন, “এইগুলা বিক্রি করি কেজি ৫০০ টাকা করে”প্রতিদিন কত কেজি কুঁচিয়া পান এমন প্রশ্নে তিনি বলেন, “ভাগ্য ভালো থাকলে দিনে ৮–১০ কেজি পাই।” সিং সং এর  বাড়ি টাঙ্গাইল জেলায়। জীবিকার তাগিদে তিনি আজগরা ইউনিয়নের নোয়াগাঁওসহ আশপাশের খাল-বিল ও জলাভূমিতে নেমে ঝুঁকি নিয়ে কুঁচিয়া সংগ্রহ করেন।

স্থানীয়দের মতে, কুঁচিয়া ধরার কাজটি অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। পানিতে বিষাক্ত সাপ, পচা আবর্জনা ও নানা বিপদের মাঝেও পরিবার চালাতে প্রতিদিন এই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় এসব জেলেদের।