সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২০ ১৪৩২   ১৪ শা'বান ১৪৪৭

নির্বাচিত হলে সেবক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ জিএম আহসান উল্লাহ

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

 কুমিল্লা-৯ ( লাকসাম-মনোহরগঞ্জ)


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। 
রবিবার (১ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে  উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের পর সন্ধ্যা ৭টায় মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম।
এসময় তিনি বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষের লোক হওয়ার কারণে গত সতেরো বছর মামলা হামলার শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মহানায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করেছেন। এখন আমরা পুরো বাঙালি জাতি মুক্ত। 
তিনি বলেন, দীর্ঘ বছর পর বাংলাদেশের মানুষ স্বাধীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে
বাংলাদেশের মানুষ উন্নয়নের প্রতীক হিসেবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছেন। 
বিএনপি ক্ষমতায় আসলে মনোহরগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করা হবে। ইতিপূর্বে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের উন্নত দেশ হিসাবে রুপায়িত করতে রুপরেখা তৈরি করে রেখেছেন। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে সে অনুযায়ী দেশ পরিচালনা করা হবে।

আবুল কালাম বলেন, সকল ভেদাভেদ ভুলে লাকসাম মনোহরগঞ্জ উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বর্তমানে ঐক্যবদ্ধ। 
আগামী ১২ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ধানের শীষ স্বাধীনতার প্রতীক,উন্নয়নের প্রতীক। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আগামী ৫বছর আপনাদের সেবক হিসেবে পাশে থাকবো। আমাকে স্যার বলে ডাকতে হবে না, আমি আপনাদের লোক।

সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ মরহুম কর্ণেল (অবঃ) এম আনোয়ারুল আজিম কন্যা সামিরা আজিম দোলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন,
উপজেলা বিএনপির সহ সভাপতি ইউসুফ ভূঁইয়া, আবুল বাশার কিরণ, এস এম মুনসুর, শরীফ হোসেন চেয়ারম্যান, ইউসুফ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহসহ প্রমুখ।
বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও বাইশগাঁও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।