রাজনীতি নিয়ে কথা বলতে চান না সিডনি
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রোববার
মহাবিশ্বে আমরা কি সত্যিই একা? এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নাসা সম্প্রতি একটি ভিনগ্রহের সন্ধান পেয়েছে। গ্রহটির গঠনগত দিক থেকে পৃথিবীর সঙ্গে অনেক মিল রয়েছে। পৃথিবী থেকে ১৪৬ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহ প্রাণের অস্তিত্ব ধারণের উপযোগী হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।
নাসার বিজ্ঞানীদের মতে, ‘এইচডি ১৩৭০১০ বি’ নামের গ্রহটি তার নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। সেখানে তরল পানির অস্তিত্ব থাকা ও জীবন ধারণের জন্য উপযুক্ত বায়ুমণ্ডল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
গ্রহটির মূল নক্ষত্র এইচডি ১৩৭০১০ আমাদের সূর্যের মতো হলেও এটি সূর্যের তুলনায় অনেক বেশি শীতল ও অনুজ্জ্বল। ফলে গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা হতে পারে মাইনাস ৬৮ ডিগ্রি সেলসিয়াস। আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা মাইনাস ৮৫ ডিগ্রি ফারেনহাইট।
নাসার কেপলার স্পেস টেলিস্কোপের কে২ মিশন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই পাথুরে গ্রহটি শনাক্ত করা হয়েছে। গ্রহটি যখন তার নক্ষত্রের সামনে দিয়ে যাচ্ছিল, তখন নক্ষত্রের আলোর সামান্য পরিবর্তন দেখেই এর অস্তিত্ব নিশ্চিত করেন বিজ্ঞানীরা।
গ্রহটিতে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা আমাদের বায়ুমণ্ডলের চেয়ে বেশি হলেও সেখানে নাতিশীতোষ্ণ বা জলজ পরিবেশ থাকা অসম্ভব নয়। পৃথিবী ৩৬৫ দিনে সূর্যকে প্রদক্ষিণ করলেও গ্রহটি মাত্র ১০ থেকে ১৩ ঘণ্টায় সূর্যকে প্রদক্ষিণ করছে।
ভবিষ্যতে ইউরোপীয় মহাকাশ সংস্থার কিওপস টেলিস্কোপের মাধ্যমে গ্রহটির বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহটি প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার দ্বার উন্মোচন করেছে।
