শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

আধা ঘণ্টা পর পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত : ০১:২৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার

রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলি এলাকার একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টা পর ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

শাহজাহান শিকদার বলেন, পুরান ঢাকার মাহুতটুলি এলাকার তারা মসজিদের পাশে এই ভবনটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।