শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

সুপ্রীম কোর্টের আইনজীবী, এডভোকেট আমির হোসেন মালিতার জানাজায়

মেহেদী হাসান

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ঝিনাইদহের কৃতি সন্তান, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক পৌর চেয়ারম্যান সুপ্রীম কোর্টের আইনজীবী, এডভোকেট আমির
হোসেন মালিতার জানাজায় হাজারো মানুষের ঢল

ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে শনিবার সকাল ১১ টায় আমির হোসেন মালিতার জানাজা নামাজ
অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নেন।ঝিনাইদহ উজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে
জানাজা নামাজ শেষে শহরের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।জানাজা ও দাফনে অংশ নেন -
ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব কাইয়ুম শায়রিয়া জাহেদী হিজল, সাবেক জাতীয় সংসদ সদস্য
আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম অপু, সাবেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট
আজিজুর রহমান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌরসভার সাবেক চেয়ারম্যান
আনিসুর রহমান খোকা,জাসদ নেতা মানোয়ার হোসেন। মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,
শুভাকাঙ্ধসঢ়;¶ী, রাজনৈতিক ও সামাজিক সহকর্মীসহ সর্ব¯—রের জনগণ। সোমবার মরহুমের নিজ
বাসভবনে দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হবে।গতকাল ২৭ জানুয়ারী ঢাকায় ইবনেসিনা হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন মালিতা মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।