সীমান্তবর্তী জনসাধারণের মাঝে কুড়িগ্রাম বিজিবির শীতবস্ত্র বিতরণ
মোস্তাফিজুর রহমান
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর আওতাধীন জেলার সীমান্ত লাগোয়া শালঝোড় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ২০০ জন অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণে বিজিবি, সেক্টর কমান্ডার, রংপুর কর্নেল মোঃ ইয়াছির জাহান হোসেন, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনানুযায়ী অধিনায়ক, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লেঃ কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি এর ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এছাড়াও উপ-অধিনায়ক, মেজর মোঃ মাহবুবুর রহমান, এএসসি এবং কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিভিন্ন পদবীর সদস্যসহ স্থানীয় এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
