শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

মাগুরা জেলায় স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি

শামীম শরীফ

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

২৪ শে জানুয়ারি রোজ মঙ্গলবার ২০২৩ ইং-গণকমিটি মাগুরা জেলার পক্ষ থেকে ২৪ শে জানুয়ারি মঙ্গলবার ২০২৩ ইং সকাল ১১ ঘটিকার সময় মাগুরা প্রেসক্লাবের সামনে চৌরঙ্গীর মোড়ে রেলি ও মানববন্ধন করেন।

মাগুরা জেলা সহ সারাদেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি এমনভাবে বেড়ে গেছে যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চিকিৎসা সেবা চলে গেছে বলে মন্তব্য করেন গণ কমিটি মাগুরা জেলার এটিএম মহব্বত আলী।

তিনি আরো বলেন দেশে এখনো এমন মানুষ আছে যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে হাজার টাকা ফিস দিয়ে  ডাক্তার দেখানো সম্ভব না তাই আমি মনে করি ডাক্তারের ফিস যদি ৩০০ টাকা হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের উপকার হবে।

হাসপাতালে মানুষের কোন সেবা নেই সেবা আছে নেই সেবা আছে প্রাইভেট ক্লিনিকে। দুর্নীতি এবং অব্যবস্থাপনায় ছেয়ে গেছে স্বাস্থ্য খাত। এছাড়া গণ কমিটির পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরেন যার মধ্যে রয়েছে।

 

১। মাগুরা জেলায় স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা দূর করতে হবে।

২। সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

৩। মাগুরা জেলায় ডাক্তারদের ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করতে হবে।

৪। অবৈধ ক্লিনিক বন্ধ করতে হবে।

৫। সরকারি হাসপাতালে জরুরী মেডিকেল টেস্ট নিশ্চিত করতে হবে।

৬ সরকারি হাসপাতালের সকল শূন্য পদে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে।

৭। সরকারি হাসপাতালে সকল ধরনের জরুরি ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে।

৮ সকল ধরনের অপারেশন সরকারি হাসপাতালে নিশ্চিত করতে হবে।

৯। সরকারি হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১০। রোগীদের খাবারের মান উন্নত করতে হবে।

১১। সরকারি হাসপাতালে সকল ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে।