ফেনীর ছাগলনাইয়া মহামায়ায় তথ্য অফিসের উঠোন বৈঠক অনুষ্ঠিত
মুহাম্মদ মোশাররফ হোছাইন
প্রকাশিত : ০৭:০০ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার
ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)'র আওতায় সরকারের উন্নয়ন কার্যক্রম অবহিতকরণ বিষয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা তথ্য অফিসার এস.এম. আল- আমিন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য জাহিদ ফয়জুল্লাহ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ গোলাম মোস্তফা সাইন অপারেটর , জেলা তথ্য অফিস,ফেনী।
উক্ত উঠান বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ সম্পর্কে গ্রামবাসীদের অবহিত করণের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব, যৌতুকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, গুজব প্রতিরোধ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধ সম্পর্কে সচেতন করা হয়।
